তিনজন সহকারী প্রক্টরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপাচার্যের পদত্যাগ দাবি এবং শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল ক্যাম্পাসে মৌন মিছিল বের করে ষ ছবি: প্রথম আলো
উপাচার্যের পদত্যাগ দাবি এবং শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গতকাল ক্যাম্পাসে মৌন মিছিল বের করে ষ ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত বুধবার দুজন এবং গতকাল বৃহস্পতিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আরও একজন সহকারী প্রক্টর পদ্যতাগ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সায়কা। এর আগের দিন পদত্যাগ করেন প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. এনামুল হক।
তদন্ত কমিটি গঠন: বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবারের সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সহ-উপাচার্য অধ্যাপক এম এ মতিনকে সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ আলীকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য তিন সদস্য হলেন সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ ফয়েজ হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক কে এম মহিউদ্দিন।
মৌন মিছিল: শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল মৌন মিছিল করেছে শিক্ষক সমিতি। বেলা ১১টার দিকে শহীদ মিনারের পাদদেশ থেকে শুরু হয়ে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এতে দেড় শতাধিক শিক্ষক অংশ নেন। এ সময় তাঁদের মুখে কালো পতাকা বাঁধা ছিল।