তিনজনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। আহমদিয়া সম্প্রদায়ের অপর একটি মসজিদের ইমাম হাজারী আহমদ আল মুনিম তিনজনকে আসামি করে গত মঙ্গলবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম খান বলেন, আসামি করা হয়েছে আহত অবস্থায় আটক আবদুল আহাদ মো. মাহমুদুল্লাহ এবং অজ্ঞাতপরিচয় দুজনকে। তিনি বলেন, মামলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ভিন্ন মতাদর্শগত কারণে দলবদ্ধ হয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। আহত অবস্থায় আটক আহাদকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আহাদ ময়মনসিংহ মেডিকেলে পুলিশ পাহারায় চিকিৎসাধীন। তিনি পুলিশের কাছে হামলার দায় স্বীকার করে বলেছেন, তিনি আহমদিয়া সম্প্রদায়কে শত্রু মনে করেন। তাঁর কোনো সংগঠন নেই। তাঁর বাড়ি নেত্রকোনার কলমাকান্দায়।