প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলায় জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার উপজেলার চরগরবদি গ্রামের ভাঙ্গাব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাধব চন্দ্র শীল (৩৫), আরতী রানী (৪২) ও কৃষ্ণকান্ত শীলকে (৪৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিরা অভিযোগ করেন, জমিজমা ও বসতভিটার দখল নিয়ে একই গ্রামের সিকদার পরিবারের সঙ্গে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। দুমকি থানার ওসি দিবাকর রায় বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পটুয়াখালী অফিস