তিনজনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাটেশ্বরী নদীতে অবৈধভাবে জালের বেড়া দিয়ে মাছ শিকারের দায়ে তিন মৎস্যজীবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুস সালাম চৌধুরী উপজেলা মৎস্য বিভাগ ও থানা-পুলিশের সহায়তায় গতকাল মঙ্গলবার এ অভিযান চালান। এ সময় ছয়টি বেড়া অপসারণ ও দুই লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ করা হয়। এ ছাড়া মাছ শিকারের দায়ে আদালত রোকন মিয়া, মাসুদ মিয়া ও হান্নান মিয়াকে চার হাজার টাকা জরিমানা জরিমানা করেন।