প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বাংলাদেশ হাটে অভিযান চালিয়ে তিনটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিনের সাড়ে ছয় কেজি ব্যাগ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ব্যবসায়ী মেহের আলীকে ১০ হাজার, ফরহাদ হোসেনকে ৩ হাজার ও মোবারক হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মোহাম্মদ ইকবাল হোসেন। জেলা পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ রসায়নবিদ আবদুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।