তিনজনকে ধরে পুলিশে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের শাহজালাল উপশহরে ছিনতাই চেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তিন ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।প্রসঙ্গত, একই এলাকায় গত মঙ্গলবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্র্যাক কর্মকর্তা আবদুল হান্নান (৩২) নিহত হন। আটক ব্যক্তিরা হলেন, জাহিদ আহমদ, পারভেজ ও সৈয়দুর রহমান। পুলিশ তাঁদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করেছে। পুলিশ সূত্র জানায়, গতকাল কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারের একজন ব্যবসায়ী শাহজালাল উপশহর দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। ওই সময় তিন ব্যক্তি তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা তাঁদের ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সিলেট মহানগর পুলিশের শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, তিনজনকে ছিনতাই চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।