তিনজনকে মারধর করার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়ায় রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে কলেজছাত্রীসহ একই পরিবারের তিনজনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার কাজী নূরানী পারভীন জানান, গতকাল সকালে বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান খন্দকার মশিউল আজম তাঁর স্বামী কাজী মোতাহার হোসেনকে কথা আছে বলে ডেকে নেন। কিছুক্ষণ পর তাঁর চিৎকার শুনে সেখানে গিয়ে দেখতে পান সাবেক ইউপি সদস্য আ. সাত্তার ও তাঁর ভাই আক্তার ও ভগ্নিপতি পলাশসহ কয়েকজন তাঁকে মারধর করছেন। তাঁকে রক্ষা করতে তিনি ও তাঁর মেয়ে শামসুন নাহার এগিয়ে গেলে তাঁরা তাঁদেরও মারধর করেন। এ ব্যাপারে পলাশ বলেন, ‘রাস্তায় ময়লা ফেলাকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। কাউকে মারধর করা হয়নি।’