তিনজনকে মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাইনজানা গ্রামের আবদুল হালিম হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবীর এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন আস্কর আলী, সাহাব উদ্দিন ও তুলা মিয়া। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন রুবেল মিয়া, আবদুস ছাত্তার, সুরুজ্জামান, আবু বক্কর ও আতাব উদ্দিন। আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেন।