তিনজনকে শনাক্ত করার দাবি পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুর ও মতিঝিল এলাকায় সহিংসতার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এ দাবি করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

মানবতাবিরোধী অপরাধী জামায়াতের নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পর দিন গত শুক্রবার এই সহিংসতা ঘটে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই দিনের সহিংস ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র দেখে ১১ জনের ছবি পাওয়া গেছে। তাঁদের ধরিয়ে দিতে সহায়তাকারী বা তথ্যপ্রদানকারী প্রত্যেককে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে বিভিন্ন পত্রিকা ও ডিএমপির ফেসবুকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মধ্যে তিনজন সম্পর্কে বিভিন্ন জনের কাছ থেকে ডিবির কাছে তথ্য এসেছে। তাঁদের শনাক্ত করা হয়েছে। তথ্যগুলো যাচাইবাছাই করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই তিনজন একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট বলেও দাবি করেন মনিরুল ইসলাম।