তিনজনকে ৭২ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামিননামা দাখিলের পরও তিন আসামিকে কারাগার থেকে মুক্তি না দেওয়ার ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার এবং সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট-অন-রেকর্ডের কাছে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার জাহাঙ্গীর কবির, কাশিমপুর কারাগার-১-এর জেল সুপার সুব্রত কুমার বালা ও অ্যাডভোকেট-অন-রেকর্ড সুফিয়া খাতুন আদালতে হাজির হন। পরে আদালত তাঁদের ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেন।