প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজতুরী বাজারে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তিনজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তাঁদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
গত বৃহস্পতিবার বিকেলে ওই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন দগ্ধ হন। এর মধ্যে মারা গেছেন চারজন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আইসিইউতে চিকিৎসাধীন দোকানমালিক মাহমুদুল হাসানের শরীরের ৩৫ ভাগ, পাশের ভবনের নিরাপত্তাকর্মী জাকির হোসেনের ২৫ ভাগ ও পথচারী ভ্যানচালক জহিরুল ইসলামের ৩৪ ভাগ আগুনে পুড়ে গেছে। তাঁদের প্রত্যেকের শ্বাসনালি পুড়ে যাওয়ায় তাঁদের জীবন বেশ সংকটে। তাঁদের সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেচিকিৎসকেরা জানান।