তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন সড়ক দুর্ঘটনায় ও আরেকজন একটি ভবন থেকে পড়ে মারা গেছেন। তাঁরা হলেন হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতের সার্ভেয়ার আবদুর রহমান (৩৫), বাসের চালকের সহকারী ইসমাইল হোসেন (২৩) ও পোশাকশ্রমিক শাহ আলম (২৮)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকালে হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতের সার্ভেয়ার আবদুর রহমান তাঁর সহকর্মী রাজু আহমেদের সঙ্গে তাঁর এক আত্মীয়কে বিমানে তুলে দিতে শাহজালাল বিমানবন্দরে আসেন। বিমানবন্দরের গোলচত্বর থেকে রাস্তা পার হওয়ার সময় আবদুর রহমানকে রিয়াদ পরিবহনের একটি বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত নয়টায় তিনি মারা যান। বিমানবন্দর থানার পুলিশ জানায়, বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।
এর আগে সকাল সাতটার দিকে পুরান ঢাকার বাবুবাজার সেতুর কাছে ট্রাকের চাপায় ইসলাম হোসেন নামের এক যুবক মারা যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুর স্টেডিয়ামের পেছনের একটি পোশাক কারখানার সাততলা থেকে শাহ আলম (২৭) নামের এক শ্রমিক রহস্যজনকভাবে পড়ে মারা যান।