তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর হত্যার দায়ে চুয়াডাঙ্গায় নারীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা উপজেলার কামারপাড়া গ্রামের আঞ্জুরা খাতুন, আবদুল হামিদ ও আসাদুল হক। এ ছাড়া আঞ্জুরা খাতুনকে ৩৮৫ ধারায় আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২ সেপ্টেম্বর কামারপাড়া গ্রামের ট্রলিচালক আইনাল হককে অপহরণ ও পরে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়।