প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তির প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত আটটায় উপজেলা পরিষদে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী হাকিম মোহাম্মদ মফিজুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন লাল মিয়া (৪৫), শাহাদাত হোসেন (২৫) ও মো. রিয়াজ উদ্দিন (২০)। তাঁদের বাড়ি উপজেলার ছটাকি গ্রামে। গত সোমবার সন্ধ্যায় ছটাকি গ্রামের বেড়িবাঁধ এলাকা থেকে মাদক সেবনের সময় পুলিশ তাঁদের আটক করে।