প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ করতে এসে পালিয়ে গেছেন বরসহ বাড়ির লোকজন। তবে বিয়ে পড়াতে আসা কাজিকে এক মাস ও সহায়তাকারী তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত বুধবার ভোরে এ ঘটনা ঘটে। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কুচলিবাড়ি গ্রামের কাজি ফজলার রহমান (৫৫), কনের মামা মো. আছানুর রহমান (৫০), জমগ্রাম গ্রামের জাহানুর ইসলাম (৩৮) এবং পাশের হাতিবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়া গ্রামের আতিয়ার রহমান (৫৫)। তাঁদের গত বৃহস্পতিবার লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।