প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী মোড় এলাকার সুলতানগঞ্জ হাটে মরা গরুর মাংস বিক্রির দায়ে গরুর মালিক-কসাইসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউএনও মোহাম্মদ রুবায়েত খান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গরুর মালিক উপজেলার চোপিনগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের হাফিজার রহমান (৪৫), মাংস ব্যবসায়ী-কসাই শাহনগর গ্রামের শফিকুল ইসলাম (৪০) ও বেজোড়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫)। এর মধ্যে হাফিজার রহমান ও শফিকুল ইসলামকে ছয় মাস করে এবং রফিকুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।