তিনজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে তিনজনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার সন্ধ্যায় ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল খায়ের। আদালত উপজেলার সদর ইউনিয়নের কাজী আবদুল ওহাব মোল্লাকে (৩৫) ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে কনের বাবা রতন মোল্লা (৬৫) ও হবু বর শুকুরহাটা গ্রামের আমিনুল রহমান মোল্লাকে (২৪) এক মাস করে কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া আদালত চুন্নু মোল্লা, মোহাম্মদ আলী ও আবদুর রহমানকে এক হাজার টাকা করে জরিমানা করেন।