তিনজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গতকাল বুধবার বিকেলে তিন তরুণকে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ড পাওয়া তিনজন হলেন উপজেলার বড়কাশিয়া গ্রামের মোশারফ হোসেন (১৯), দিদার মিয়া (১৯), রিয়াদুল ইসলাম (১৮)। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ওই তিন যুবক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় মাঘান উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে এলাকাবাসী তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।