তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক সেবনের অপরাধে বগুড়ার শেরপুরে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তিনজনকে নয় মাস করে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। তাঁদের মধ্যে শেরপুর পৌর শহরের দক্ষিণ সাহা পাড়ার সনজিৎ দাসকে নয় মাসের সশ্রম কারাদণ্ড, টাউন কলোনির মো. মাসুম ও শেরুয়ার আবু সালেহকে নয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরুজুল ইসলাম আদালত পরিচালনা করেন।