তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় ভেড়ামারা থানার দায়ের করা অস্ত্র মামলায় তিন আসামির দুজনকে ১৪ বছর করে ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক রেজা মো. আলমগীর হোসেন এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম, মমিনুর রহমান ও বদিউজ্জামান। তাঁদের বাড়ি দৌলতপুর উপজেলায়। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী বলেন, ২০১২ সালের ১০ আগস্ট রাতে ভেড়ামারার মহিষাডোরা গ্রাম থেকে ওই তিনজনকে অস্ত্র কেনাবেচার সময় গ্রেপ্তার করে র্যা ব। পরে তাঁদের ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়।