তিনজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তিন মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও তিন মাদক সেবনকারীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী
ম্যাজিস্ট্রেট এস এম খুরশিদ-উল-আলম এ শাস্তি দেন৷ মাদক ব্যবসায়ী দিঘিরপার গ্রামের মো. হারুনকে এক বছর, একই গ্রামের আইয়ুব আলীকে দুই বছর ও সমসাবাদ গ্রামের মতিলালকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। মাদকসেবী জসিম উদ্দিনকে চার হাজার, তামিম হোসেনকে তিন হাজার ও মোস্তফা আমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়৷ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।