তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথা উপজেলার মধ্যপাড়া এলাকায় গত বৃহস্পতিবার তিনজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের হাকিম নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আজিজ বলেন, মধ্যপাড়া এলাকায় দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে বেশ কিছু মানুষ বেআইনিভাবে জড়ো হচ্ছিলেন এবং দাঙ্গায় অংশ নেওয়ার ষড়যন্ত্র করছিলেন। এ সময় তিনি ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। তাঁকে দেখে অনেকে পালিয়ে যান। দুটি ঢাল-সড়কিসহ তৌহিদ খান (৪২), আবুল বাশার খান (৩৫) ও তুষার খানকে (১৯) আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তৌহিদ ও বাশারকে চার মাস করে এবং তুষারকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।