তিনজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীর থেকে মাটি কেটে নেওয়ার দায়ে গতকাল বৃহস্পতিবার তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মো. কাশেম (২৪), সোহাগ মিয়া (২৮) ও মো. ফয়সাল (৩০)। এর মধ্যে কাশেম ও সোহাগকে দুই বছর করে এবং ফয়সালকে ১০ দিনের সাজা দেওয়া হয়। দুপুরে উপজেলার রুহিতপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরের পশ্চিম পাশের সোনাকান্দা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।