তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালত প্রতারণা ও মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। আদালতের বিচারক ও আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এ রায় দেন। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতারণার অভিযোগে আদমদীঘির শারীব সার কারখানাসংলগ্ন এলাকা থেকে নাটোরের চকবৈদ্যনাথ এলাকার আছের আলী (৩৬) ও কামারদিয়া এলাকার ইউসুফ আলীকে (৫৩) আটক করা হয়। অপরদিকে ইন্দইল সেতু এলাকা থেকে মাদক সেবনের দায়ে আদমদীঘির নশরৎপুরের ওমর ফারুককে (৩৩) আটক করে। পরে বিচারক আছের আলী ও ইউসুফ আলীকে তিন মাস করে এবং ওমর ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|