তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার জুয়া খেলার অপরাধে তিনজনকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম। কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলো কসবা উপজেলার চারুয়া গ্রামের মুনছুর মিয়া, একই গ্রামের ফুল মিয়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউশ গ্রামের আমির হোসেন। তাদের গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠায় পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মন্দভাগ বাজারে গত সোমবার বিকেলে প্রকাশ্যে জুয়ার আসর থেকে কসবা থানার পুলিশ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।