তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন দুপচাঁচিয়ার ছোটধাপ এলাকার একরাম হোসেন (২৮), আদমদীঘির বড়আখিড়ার সবুজ হোসেন (২৫) ও সান্তাহার উপর পৌওতা গ্রামের সাজ্জাদ (৩০)। থানা-পুলিশ সূত্র জানায়, পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক সেবনের দায়ে তাঁদের আটক করে। সোমবার রাতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।