তিনজনের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রংমিশ্রিত চিপস বিক্রির অভিযোগে তিন মনিহারি ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন শেরপুর জেলা শহরের নয়আনী বাজার এলাকার মুকুল দত্ত, অরুণ কুমার দত্ত ও রাজন সরকার। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মাহমুদুর রহমান মামুন ও সুমন্ত ব্যানার্জী আদালত পরিচালনা করেন। আদালত মুকুল দত্ত ও অরুণ কুমার দত্তকে দুই হাজার টাকা করে এবং রাজন সরকারকে এক হাজার টাকা জরিমানা করেন। পরে আদালতের নির্দেশে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের রংমিশ্রিত চিপস ধ্বংস করা হয়।