প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবন ও ব্যবসা করার দায়ে এক দম্পতিসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. শাজাহান আলী তাঁদের ওই শাস্তি দেন। এঁদের মধ্যে সখীপুর পৌর এলাকার মুচিরপুকুর পাড় এলাকার আবুল হোসেন ও তাঁর স্ত্রী পারভীন আক্তারকে ছয় মাসের এবং গান্দিরপাড়া এলাকার কৃষ্ণচন্দ্র কোচকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে তাঁর স্ত্রী পারভীন আক্তার এবং মাতাল অবস্থায় কৃষ্ণচন্দ্রকে আটক করা হয়।