তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাঙ্গা সৃষ্টি করার দায়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় তিনজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী আসাদুজ্জামান কবির তাঁদের এ দণ্ড দেন। তাঁরা হলেন উপজেলার সড়ইবাড়ি গ্রামের মান্নান মোল্লা, শাহীন মোল্লা ও হামিদা বেগম। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, দণ্ডপ্রাপ্ত তিনজনকে গতকাল সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।  ফরিদপুর অফিস