তিনজনের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারেজ আলীসহ তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম গতকাল এ দণ্ড দেন। হারেজ দীর্ঘদিন ধরে পৌর ভবনের একটি ঘরকে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করেছিলেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি