প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট ও ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শাহাবুদ্দিন তালুকদার, সজীব দাস ও শফিকুল ইসলাম নামের তিন মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এঁদের মধ্যে শাহাবুদ্দিন ও সজীব দাসকে ছয় মাসের কারাদণ্ড ও শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বলেন, বগা ফেরিঘাট এলাকা থেকে সজীব ও শফিকুলকে এবং বাউফল পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে শাহাবুদ্দিনকে গাঁজাসহ আটক করা হয়। এঁরা প্রত্যেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত।