তিনজনের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে তিনজনকে দুই বছর করে কারাদণ্ড দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন চাঁদপুর সদরের গুলিশা এলাকার কামরুল ইসলাম, ময়মনসিংহের তারাইল বাজারের শাহাদত হোসেন ও মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানার মো. বাঁধন। তাঁরা সবাই দেওভোগ এলাকায় ভাড়া বাসায় থাকেন। র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে দেওভোগের চুনকা চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন একটি জায়গায় অভিযান চালিয়ে ফেনসিডিল, আফিমসহ ওই তিনজনকে আটক করা হয়।