তিনজনের দণ্ড
ঢাকার নবাবগঞ্জে গতকাল মঙ্গলবার তিন কেজি গাঁজাসহ চারজন আটক হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা ও অর্থদণ্ড করেছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নবাবগঞ্জ ভূমি অফিসে নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ হায়দার ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গতকাল অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ বীনা সাহা (৩৫) ও অমিত সাহা (১৯) এবং এক কেজি গাঁজাসহ বাহার মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী শেফালীকে (৪৫) আটক করে। এরপর আটক হওয়া ব্যক্তিদের নবাবগঞ্জ ভূমি অফিসে নিয়ে আজিজ হায়দার ভূঁইয়া তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাহার মিয়াকে তিন মাস ও তাঁর স্ত্রী শেফালীকে ৩৫ দিন কারাদণ্ড ও বীনা সাহাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আর অমিত সাহা স্কুলছাত্র বিধায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।