তিনজনের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তাঁরা ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আবদুল বাসেতের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই তিন সহকারী প্রক্টর হলেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহফুজ রব ও মৃত্তিকাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাসেন্দ্র তালুকদার। প্রক্টর মো. আবদুল বাসেত জানান, প্রক্টরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রত্যেকেই ব্যক্তিগত কারণে পদত্যাগ করছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।