তিনজনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটে ভুপাল ব্রহ্ম (৪৫) হত্যার দায়ে তিনজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন দণ্ড পাওয়া দিলীপ বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেওয়া হয়েছে।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান গতকাল বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন। যাবজ্জীবন দণ্ড পাওয়া দিলীপ বিশ্বাস ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন। ফাঁসির দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামের সত্যানন্দ বাড়ৈ, একই গ্রামের তপন মজুমদার ও বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের মুশফিকুর রহমান।