তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হতাহত ব্যক্তিরা সবাই পেশায় শ্রমিক। ডিঙ্গাভাঙ্গা গ্রামে তাঁরা এক বাড়িতে ভবন নির্মাণের কাজ করছিলেন। একপর্যায়ে রড বিদ্যুতের তারের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার চৌগারার পাড় গ্রামের মোজাম্মেল (৩৫) ও আবদুল মতিন (৩০)। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. এনামুল হক বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই মোজাম্মেল ও মতিনের লাশ পরিবারের লোকজন নিয়ে যান। অপর লাশটি হাসপাতালে নথিভুক্ত করার আগেই তাঁর পরিবার নিয়ে যায়।

চিকিৎসক এনামুল আরও বলেন, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন সদর উপজেলার আধারিয়াতলা গ্রামের বিজয় (২০) ও দক্ষিণ রামগোপালপুর গ্রামের মো. সবুজ (১৯)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।