প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পারকী সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আবদুস ছত্তার (৪৩), বদিউল আলম (৪০) ও তৈয়ব আলী (৪৫)। তাঁরা সবাই মাঝি। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নৌকায় তিনজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই তাঁদের মৃত্যু হয়। তিনজনের বাড়ি কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।