তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ময়নাল হোসেন (২৫), নবীন (২৮) ও মোহাম্মদ আলী (৩০) নামের তিন ব্যক্তি বজ্রপাতে মারা গেছেন। উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে তাঁদের ওপর বাজ পড়ে। তাঁরা ধানকাটা শ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মাজরাবাড়ী গ্রামে। সাতপোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাই তালুকদার বলেন, নিহত তিন শ্রমিকের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।