কিশোরগঞ্জের কৃষক বজলুর রহমানকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। গতকাল রোববার বিচারক মোতাহার হোসেন এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন: নাজিম উদ্দিন, সুমন মিয়া ও শাহাবুদ্দিন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি হলেন মোসাম্মৎ বেগম। এ ছাড়া আসামি রাজনকে পাঁচ বছরের কারাদণ্ড, জালাল উদ্দিনকে দুই বছর, মোহাম্মদ ও আউয়ালকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত। আসামি নিজাম উদ্দিনকে খালাস দেওয়া হয়।রায়ে বলা হয়, আসামিপক্ষ ৩০ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালের ১৯ এপ্রিল আসামিরা কিশোরগঞ্জ সদরের বেরোয়াইল খলাপাড়া গ্রামের বজলুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত বজলুরের ভাই বিল্লাল হোসেন কিশোরগঞ্জ থানায় মামলা করেন। আদালত এ মামলায় ১৬ জনের সাক্ষ্য নেন।