তিনজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী ফিরোজ মাঝি হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার কালীকাঠি গ্রামের সাহিনুর রহমান মোল্লা (৩৫), রেজাউল খান (১৯) ও মিজান ব্যাপারী (২২)। সাহিনুর ও রেজাউল পলাতক। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন একই গ্রামের আমির আলী খানের স্ত্রী রেকসোনা বেগম (৩৫), মামুন মাতুব্বর (১৯), মো. রাসেল (১৯), সুমন শেখ (১৮), লিমন তালুকদার (১৯), নিজাম আকন (১৮) ও ওমর ফারুক শেখ (১৯)। তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া তিনজনকে ২০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

ফিরোজ মাঝি পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দৈনিক মজুরিতে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।