তিনজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে চাঞ্চল্যকর মাবিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা এই রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সুরুজ আলী (২৯), সামসুল আলম (২৬) ও আবদুল জাব্বার (২৮)।
মামলার বাদী বাছেদ আলীর অভিযোগ ছিল, তাঁর বোন মাবিয়া খাতুন (১৯) মুজিবনগর উপজেলার গোপীনাথপুর গ্রামে বসবাস করত। ২০০৭ সালের ৩ জুন আসামিরা প্রলোভন দেখিয়ে তাঁর বোনকে বাড়ির বাইরে ডেকে নিয়ে ধর্ষণ শেষে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। পরদিন দারিয়াপুর সীমান্তের পাশের একটি মাঠ থেকে বোনের লাশ উদ্ধার হয়।