প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলার রিকশাচালক কালাম হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আধপুর গ্রামের আবদুর রশিদ, আলহাজ উদ্দিন ও হরমুজ আলী। মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ৯ অক্টোবর রাতে আসামিরা আবুল কালামকে খুন করে মগড়া নদীতে ফেলে দেন। এ ঘটনায় কালামের স্ত্রী বেদেনা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন।