প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় কায়েস চৌধুরী নামের এক কৃষককে হত্যার মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান গতকাল বুধবার দুপুরে এ রায় দেন। সাজা পাওয়া তিন আসামি হলেন মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের হাবিবুর রহমান (৪৫), তাঁর ভাই কামরুজ্জামান (৪০) ও গোলাম ফারুক (৪২)। হাবিবুর রহমান পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, হাটনাইয়া গ্রামের কায়েস চৌধুরীর (৩৫) সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাবিবুর রহমানের বিরোধ ছিল। এর জের ধরে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি কায়েস চৌধুরীকে কুপিয়ে হত্যা করা হয়।