তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার এক কিশোরীকে চাকরি দেওয়ার নামে ভারতে পাচারের দায়ে এক নারীসহ তিন ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এস এম রেজানুর রহমান এ রায় দেন।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আর্জিনা খাতুন (৩০), তাঁর স্বামী মোহাম্মদ বাবু (৪০) এবং গয়ড়া গ্রামের মহিরউদ্দিন (৪০)।