তিনজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে একটি হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার জেলার অতিরিক্ত দায়রা জজ তাবাসসুম ইসলাম এই রায় দেন। তাঁরা হলেন রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম ও বিল্লাল মিয়া। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা একই গ্রামের ইব্রাহিম মিয়াকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই রতন মিয়া মামলা করেন।