তিনজনের রিমান্ড, আরেকজনের জবানবন্দি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির মধ্যে তিনজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর আরেক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
আজ সোমবার দুপুরে তাবেলা হত্যা মামলায় গতকাল গ্রেপ্তার চাকতি রাসেল, ভাগনে রাসেল ও শরীফকে মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান তাঁদের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরেক আসামি শ্যুটার রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ মিয়া।
আরও পড়ুন: