প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজীরহাটা এলাকা থেকে গত রোববার ভোরে ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার তিনজনের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী হাকিম অনূপ কুমার তালুকদার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন তানভীর হোসেন, আমিনুল ইসলাম ও আসাদুল ইসলাম। তানভীরের কাছ থেকে ডিজিএফআইয়ের ১৬টি ভুয়া পরিচয়পত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।