তিনজনের সাত দিনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে বাল্যবিবাহের আয়োজন করার অভিযোগে তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোলাম মওলা ওই কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরের বাবা ফজলুল রহমান, কনের নানা আলাউদ্দিন ও দাদা ইছাহক।
এলাকার অনেকে ও পুলিশ জানায়, উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফজলুলের ছেলে সোহেল রানার (১৯) সঙ্গে একই ইউনিয়নের দশম শ্রেণির এক মেয়ের বিয়ে ঠিক হয়। গতকাল ওই বিয়ের আয়োজন করায় ওই তিনজনকে আটক করা হয়৷