তিনটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন ও মিরপুর থেকে গত বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ৩৫টি গুলি উদ্ধার করা হয়।ডিবি বলেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন বি এম সাহাবুদ্দিন, সৈয়দ আসাদুল হক, রফিকুল ইসলাম, আবদুস সাত্তার ও মন্টু মৃধা। তাঁরা অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী।ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গ্রেপ্তার হওয়া তানভীর ও বশিরের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়।