তিনটি ওষুধের দোকানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর চানখাঁরপুল মোড়ে গত বৃহস্পতিবার ওষুধের মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে চানখাঁরপুল মোড়ে রশীদ মার্কেটে সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন স্টোর নামে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় দোকানের কর্মীরা দ্রুত রাস্তায় নেমে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের মেসার্স সুপার, সরদার ও লাইফ মেডিসিন স্টোরে ছড়িয়ে পড়ে।